সিনেমাকে বিদায় জানাচ্ছেন সাই!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিনেমাকে বিদায় জানাচ্ছেন সাই!
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



সিনেমাকে বিদায় জানাচ্ছেন সাই!

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। যার স্নিগ্ধ মুখখানা দেখলে মনে আসে অন্যরকম প্রশান্তি। তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। দর্শকদের কাছে সাই মানেই যেন একরাশ কোঁকড়া চুল ও শুভ্রতা। মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় অভিনয় করে সবার নজরে আসেন সাই। এটি ছিল নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা।

৩০ বছর বয়সী সাই এখন দক্ষিণের ভার্সেটাইল অভিনেত্রী। তিনি ইন্ডাস্ট্রির বাকি তারকার চেয়ে একেবারেই আলাদা। কখনো খোলামেলা পোশাকে দেখা যায়নি তাকে। নিজের অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। অভিনেত্রী ছাড়াও তার আরও এক পরিচয় আছে আর সেটি হলো তিনি একজন ডাক্তার। জর্জিয়াতে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি।

ভালো লাগার জায়গা থেকে অভিনয়ে নাম লেখান। যার জন্য ডাক্তারি পেশায় ঠিকমতো সময় দিতে পারেননি। তবে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির বাতাসে গুঞ্জন যে সিনেমাকে বিদায় জানাচ্ছেন সাই!

ভারতীয় সংবাদমাধ্যম টলিউড ডট নেট সূত্রে জানা গেছে, হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন সাই পল্লবী। হাসপাতাল প্রতিষ্ঠার পর এই পেশার প্রতি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। যার জন্য গুঞ্জন উড়ছে, অভিনয় ছেড়ে দেবেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে জোর জল্পনা চললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সাই পল্লবী।

সাই তামিল নাড়ুর কোয়েম্বাটুরে হাসপাতালটি নির্মাণ করতে চাচ্ছেন। সাই পল্লবী এবং তার ছোট বোন পূজা হাসপাতালের দেখাশোনা করবেন। সাধারণ হয়েও অসাধারণ কথাটা যেন সাই পল্লবীর জন্যই প্রযোজ্য। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। গত ১৫ জুলাই মুক্তি পায় তামিল ভাষার এ সিনেমা। এ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি সাই পল্লবী। যার রেশেই গুঞ্জন আরও উসকে উঠেছে। এখন সময়ই বলে দেবে কোন পথে হাঁটবেন সাই পল্লবী।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০১   ৫৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ