জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



জয়পুরহাটে ৫০ হেক্টর জমিতে এবার তিলের চাষ হয়েছে

খাদ্য গুণাগুনে অনন্য তিল চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে জয়পুরহাটের কৃষকদের মাঝে। জেলায় এবার ৫০ হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, ২০২২-২৩ রবি মৌসুমে ৪৮ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৫০ হেক্টর জমিতে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ মেট্রিক টন তিল। খাদ্য গুণাগুনে অনন্য, পুষ্টি, তেল, মোয়া ও পশু খাদ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তিল ও তিলের গাছ। তিল চাষে কৃষকদের তেমন কোন পরিচর্যা করতে হয়না। যে কোন জমিতে তিলের চাষ করা যায়। বিশেষ করে জমিতে থাকা অন্য ফসল রক্ষা করার জন্য এ অঞ্চলের অনেক চাষি জমির চারপাশ দিয়ে তিল চাষ করে থাকেন। আবার জমির আইলে বা পতিত জমিতে যেখানে অন্য ফসল ঠিকমতো হয়না সেখানে তিলের চাষ করা যায়। তিলের তেলসহ খাদ্য গুণাগুনে সমৃদ্ধ হলেও সনাতন সম্প্রদায়ের পূজা পার্বণে অতিথি আপ্যায়নে ব্যবহৃত তিলের মোয়া বেশ সুস্বাদু ও জনপ্রিয় খাবার। জয়পুরহাট সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় মূলত বেশি পরিমান তিলের চাষ হয়ে থাকে। জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বিষ্ণপুর এলাকার কৃষক জহুরুল ইসলাম বলেন, তিনি এবার দুই বিঘা জমিতে তিলের চাষ করেছেন। উৎপাদন বেশি, তুলনামূলক খরচ কম ও বাজারে ভালো দাম পাওয়ায় তিল চাষিরা খুশি বলে জানান। পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকার কৃষক সায়েম উদ্দিন, বজলুর রশিদ জানান, গত বছর ৫ কাঠা জমিতে তিলের চাষ করলেও দাম ভালো পাওয়ায় এবার ১০ কাঠা জমিতে তিলের চাষ করেছেন। বিশেষ করে শাখা যমুনা নদীর পাড় ঘেঁসে থাকা জমি গুলোতে অন্য ফসল তেমন হয়না এসব পতিত জমিতে তিল চাষে করে লাভবান হচ্ছেন বলে জানান কৃষকরা। পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা বিশেষ করে আয়মারসুলপুর , চাঁদপুর, ধরঞ্জি, বাগজানা, আটাপুর, ভূইডোবা এ গ্রাম গুলোতে বেশি চাষ হয় তিল। শস্যভান্ডার হিসেবে খ্যাত পাঁচবিবি উপজেলাতেই এবার ২০ হেক্টর জমিতে তিলের চাষ হয়েছে বলে জানান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃিষবিদ মো: লুৎফর রহমান। এ অঞ্চলের মাটি তিল চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩১   ৫৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ : শিল্পমন্ত্রী
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ