নারায়ণগঞ্জে নওমুসলিম হত্যা, একজনের মৃত্যুদণ্ড-অপরজনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জে নওমুসলিম হত্যা, একজনের মৃত্যুদণ্ড-অপরজনের যাবজ্জীবন
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



নারায়ণগঞ্জে নওমুসলিম হত্যা, একজনের মৃত্যুদণ্ড-অপরজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ শহরের আলোচিত নওমুসলিম স্বপন কুমার সাহা ওরফে সাইদুল ইসলাম স্বপন হত্যা মামলায় ব্যবসায়ী পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ডাদেশ ও রত্না রাণী চক্রবর্তীকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক উম্মে সারাবান তহুরা এ রায় দেন। রায়ে সাজাপ্রাপ্ত দুই আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অপর আসামী আব্দুল্লাহ আল মামুন মোল্লাকে খালাস প্রদান করেন।

অতিরিক্ত পিপি মাকসুদা আহম্মেদ জানান, নিহত স্বপন কুমার সাহা ইসলাম ধর্ম গ্রহন করে সাইদুল ইসলাম স্বপন নাম ধারণ করে মুসলিম নারী বিয়ে করেন। স্বপন ও পিন্টু তারা দুইজন বন্ধু ছিলেন। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তাকে হত্যা করে মরদেহ সাত টুকরো করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় আসামিরা।

পরে ২০১৮ সালের ১৬ জুলাই তিনজনকে অভিযুক্ত করে নিহতের বড় ভাই অজিত কুমার সাহা হত্যা মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও ১৬ সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত মঙ্গলবার পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ডাদেশ ও রত্না রাণীকে যাবজ্জীবন সাজা দিয়েছে এবং আব্দুল্লাহ আল মামুনকে খালাসের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৪   ৬৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান অ্যাটর্নি জেনারেল
সরিষাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাত খুনের নেপথ্যে ৫-৬ কোটি টাকার লেনদেনের তথ্য পেল আপিল বিভাগ
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ