‘ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি’
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



‘ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে আগামী দুই মাসের মধ্যে ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ করব। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। নিষিদ্ধ পলিথিন যারা উৎপাদন ও ব্যবহার করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হতে পাট থেকে সোনালী ব্যাগ তৈরির পরিকল্পনা নিয়েছি। আশাকরি পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ হবে।

মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ দূষণরোধে নেওয়া পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়ন করেছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে কার্যক্রম শুরু হওয়ায় মানুষ বুঝতে পেরেছে যে, টিলা কাটা ঠিক নয়, এটা দেশের জন্য ক্ষতিকর। এ কারণেই টিলা রক্ষা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০২   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ