মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. নওশাদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন— পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মেসার্স সাইজুদ্দিন অ্যান্ড খান ব্রিকস নামের একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ ছাড়পত্র না থাকায় ভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু মেশিন দিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে, মেসার্স এস এম বি ব্রিকস নামের অপর একটি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভাটার মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, ‘পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার সর্বত্র অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৫   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ