নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন

প্রথম পাতা » গাজীপুর » নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানাল ইসলামী আন্দোলন

দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তারা।

নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

আসন্ন নির্বাচনে এগারো দলের সমঝোতার প্রশ্নে গাজী আতাউর রহমান বলেন, ‘আলোচনা চলছে। আমরা এক সঙ্গে সংস্কার কমিশনে কাজ করেছি। বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে। এবং সকল পক্ষই সমঝোতা রক্ষায় আন্তরিক।’

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৪   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ