পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার (৩০ নভেম্বর) ওরাকজাই জেলার কয়লা খনিতে বিস্ফোরণ হয়।

ওরাকজাই জেলার ডেপুটি কমিশনার আদনান ফরিদ বলেন, ঘটনার সময় খনিতে ১৩ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা সবাই খনিতে আটকা পড়েন।

তিনি আরও জানান, উদ্ধারকারী দল, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে এবং ৯ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে ধ্বংসস্তূপ থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

কোহাটের বিভাগীয় কমিশনার মেহমুদ আসলাম ওয়াজির তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দায়িত্বে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা তদন্ত করে দেখেছি খনির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে।

ওরাকজাই জেলা পুলিশপ্রধান নাজির খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, খনি উন্নয়ন দফতরের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পর ‘খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে’ বলে জানিয়েছে।

খনিতে বিস্ফোরণের ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।

আফগানিস্তানের সীমান্তবর্তী ওরাকজাই জেলায় বেশ কয়েকটি কয়লা খনি রয়েছে। ভূগর্ভে সঞ্চিত গ্যাসের কারণে এসব খনিতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:২৬   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে
কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু-নাবিকরা
জাপানের প্রতিবাদ উপেক্ষা করে বিতর্কিত দ্বীপে পুতিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ