চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন, শিক্ষকসহ গ্রেপ্তার ৩ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন, শিক্ষকসহ গ্রেপ্তার ৩ 
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে চুরির অপবাদ দিয়ে রিফাত মণ্ডল (১২) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- স্কুলশিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টার (৫৩), আনিসুল ইসলাম ওরফে আলম (৪৯) ও মো. তাজুল ইসলাম (৪২)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষকসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানা পুলিশ।
এর আগে গত ২৪ নভেম্বর উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর (লতারপাড়া) গ্রামে বাইসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে শিশু রিফাত মণ্ডলকে হাত-পা বেঁধে নির্যাতন করে অভিযুক্তরা। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রিফাত মণ্ডল কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া (নতারপাড়া) গ্রামের মোখলেছার রহমান দুলার ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৩ নভেম্বর স্কুলশিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টারের শ্বশুরের একটি বাইসাইকেল হারিয়ে যায়। এ ঘটনার পরদিন শিশু রিফাত মণ্ডলকে বাইসাইকেল চুরির অপবাদে একটি চাতালে আটকে রাখে শিক্ষক সাজুসহ তার লোকজন। পরে সেখানে জনৈক ফুল মিয়ার বাড়ির সামনে নিয়ে এসে রিফাতের হাত-পা বেঁধে জনসম্মুখে অমানবিক নির্যাতন করে শিক্ষক সাজুসহ তার সহযোগীরা।
খবর পেয়ে রিফাত মণ্ডলের বাবা পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শর্তসাপেক্ষে সাদা কাগজে স্বাক্ষর করে তার জিম্মায় ছেলেকে নিয়ে যান। সে সময় কে বা কারা হাত-পা বেঁধে নির্যাতন করার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হলে শিশু নির্যাতনকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছয়জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৬   ৫৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ