স্পেনকে হারিয়েই গ্রুপসেরা জাপান

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনকে হারিয়েই গ্রুপসেরা জাপান
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



স্পেনকে হারিয়েই গ্রুপসেরা জাপান

এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করেছিল স্পেন। অন্যদিকে বিশ্বকাপ মিশন টিকিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না জাপানের। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে স্পেনকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা ষোলোতে জায়গা করে নিল এশিয়ান জায়ান্টরা।

খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে জাপানকে পাত্তাই দেয়নি স্পেন। পুরো ম্যাচের ৮৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছে স্প্যানিশ ফুটবলাররা। আর জাপানের গোলবার বরাবর শট নিয়েছে মোট পাঁচটি। পেয়েছে একটি গোলের দেখা।

অন্যদিকে পুরো ম্যাচের কেবল ১৭ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে জাপানের ফুটবলাররা। আক্রমণেও খুব বেশি ধার ছিল না এশিয়ান জায়ান্টদের। স্পেনের গোলবার বরাবর মোট শট নিয়েছে তিনটি। পেয়েছে দুটি গোল।

ম্যাচের ১১তম মিনিটেই আজপিলইকুয়েতার ক্রস থেকে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন মোরাতা। এরপরও একের পর এক আক্রমণ চালায় স্পেন। ২৬তম মিনিটে দানি ওলমোর নেয়া শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। প্রথমার্ধে শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের নেশায় বুদ হয়ে ওঠে এশিয়ান জায়ান্ট জাপান। সেই সুবাদে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে হুট করেই লিড নেয় জাপানিজরা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটের মাথায় জুনিয়া ইতো দেয়া পাসে জাপানকে সমতায় ফেরান রিতসু দোয়েন। এর দুই মিনিট পর মিতোমার দেয়া পাসে দলকে লিড এনে দেন অ্যাও তানাকা।

এরপর ম্যাচের শেষ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু স্প্যানিশ ফুটবলাররা প্রতিবারই ব্যর্থ হয়েছে জাপানের রক্ষণের কাছে। ফলে আসেনি গোল। এতে ২-১ গোল ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

উনাই সিমন, আজপিলইকুয়েতা, রড্রি, পাউ টরেস, বালদে, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, নিকো উইলিয়াম, মোরাতা, দানি ওলমোকোচ: লুইস এনরিকে

জাপান একাদশ: (ফরমেশন:৪-২-৩-১):

সুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, তানিগুশি, দাইচি কামাদা, তানাকা, ইতো, কুবো, মায়েদা, মোরিতা কোচ: হাজিমে মরিয়াসু।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৪   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ