খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আজ শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন দলের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।

দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে গণসমাবেশ শুরু হবে। এর আগে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এদিকে দলটির কেন্দ্রীয় নেতৃরা একদিন আগেই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহীতে এসেছেন।

নেতাকর্মীরা জানান, আমরা তিন দিন আগেই রাজশাহীতে অবস্থান করছিলাম। হোটেল ভাড়া না দেওয়ায় আমরা বিভিন্ন এলাকায় রাতযাপন করেছি। সকালে ফজর নামাজ পড়েই সমাবেশের মাঠে চলে আসছি।

শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন।

বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সকাল থেকে মাঠে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। সকাল ১০টার মধ্যে সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হবে। হুমকি-ধমকি আর পরিবহন ধর্মঘট দিয়ে আমাদের আটকানো যাবে না।

এদিকে বিএনপির সমাবেশের একদিনে আগে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিকরা। মহাসড়কে নছিমন–করিমন–ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় গণসমাবেশ করা হয়েছে। সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির।

বাংলাদেশ সময়: ১০:২৮:০২   ৫৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ