রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ 
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আজ 

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠে) এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে গণসমাবেশ শুরু হবে। এর আগে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এদিকে দলটির কেন্দ্রীয় নেতৃরা একদিন আগেই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহীতে এসেছেন।
শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন।

এদিকে বিএনপির সমাবেশের একদিনে আগে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিকরা। মহাসড়কে নছিমন–করিমন–ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি সমস্যায় পড়েছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঈদগাহ মাঠে প্রবেশ করেন। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় গণসমাবেশ করা হয়েছে। সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩০   ৬২১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ