পার্বত্যাঞ্চলের বেকারদের কোটা পুনর্বহাল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়ার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্যাঞ্চলের বেকারদের কোটা পুনর্বহাল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়ার সুপারিশ
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



---

দেশের পার্বত্যাঞ্চলের বেকারদের কোটা পুনর্বহাল ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ গ্রহনের সুপারিশ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে আজ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৬ষ্ঠ বৈঠক এই সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা), কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি যোগদান করেন।
কমিটির আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম উপস্থিত ছিলেন ।
সভায় বিগত সভার গৃহীত সিদ্ধান্তসসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় আরো জানানো হয়, পার্বত্য অঞ্চলে পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হবে। চুক্তিসমূহ বাস্তবায়নে মন্ত্রীপরিষদ বিভাগের সঙ্গে বৈঠক এবং জাতীয় পর্যায়ে সেমিনার করার উদ্যেগ নেয়া হবে।
সভায় আরো জানানো হয়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনধারা সরেজমিনে দেখতে তিন পার্বত্য জেলা পরিদর্শন এবং সংশ্লিষ্ট সবার সাথে মতবিনিময় করা হবে। তিন পার্বত্য অঞ্চলের বেকার যুবকদের জন্য চাকুরীর কোটা পুর্নবহালের উদ্যোগ নেয়া হবে।
সভায় জানানো হয়, পার্বত্য অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে কোন হয়রানি মূলক মামলা থাকলে তা অবিলম্বে প্রত্যাহার করা হবে।
বৈঠকে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা, পর্যটন শিল্প ও উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে সভায় ঐক্যমত্য পোষণ করা হয়।
বৈঠকে অত্যন্ত ফলপ্রসু আলাপ আলোচনা হয়েছে বলে জানিয়ে আরো বলা হয়, পার্বত্য অঞ্চলকে নিরাপদ, সুখী, উন্নত, শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তুলতে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তিচুক্তি সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪২:২৪   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহির প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী
১০ লক্ষ জনগণকে হকারের কাছে জিম্মি হতে দেবো না: টিপু
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ