আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১২

প্রথম পাতা » ছবি গ্যালারী » আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১২
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১২

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : লালমনিরহাটে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি চলছিল। শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা চুরির অভিযোগ আনেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। এখনো থানায় কোনাে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৬   ৬৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ