ইরান নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে 

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে 
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



ইরান নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে 

ইরান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে একটি নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণ শুরু করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থা শনিবার এ কথা জানিয়েছে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এক টেলিভিশন বক্তব্যে জানান, খুজেস্তানের সদেগান জেলায় ৩০০ মেগাওয়াট কারুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে।
তিনি বলেন, প্ল্যান্টটি নির্মাণে সাত বছরে সময় লাগবে এবং ১.৫ বিলিয়ন থেকে ২ বিলিয়ন খরচ হবে।
ইসলামি বলেন, পাওয়ার প্ল্যান্টটি ‘প্রথম একটি ফরাসি কোম্পানি মাধমে নির্মাণ করার কথা ছিল।’ কিন্তু ফার্মটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তার ‘প্রতিশ্রুতি’ থেকে পিছিয়ে যায়।
‘পরবর্তীতে, অন্যান্য দেশগুলি নিষেধাজ্ঞার কারণে ইরান ইসলামিক প্রজাতন্ত্রের সাথে সহযোগিতা এড়িয়ে যায়।’
ইরানের পরমাণু বোমা তৈরি ঠেকাতে ২০১৫ সালে সম্পাদিত যুগান্তকারী পরমাণু চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭ শতাংশে সীমাবদ্ধ করতে সম্মত হওয়ায় ইরান তার ফোরডো পারমাণবিক প্ল্যান্ট নিষ্কিৃয় করে রাখে।
কিন্তু চুক্তিটি ২০১৮ সালে ভেঙ্গে যায়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে চুক্তি থেকে প্রত্যাহার করেন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।
ইরান তার ফোরডো প্ল্যান্ট পুনরায় চালু করেছে এবং গত মাসে বলেছে, তারা সেখানে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করেছে।
ইরান বুশেহরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে, এটি ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য ২০২১ সালের এপ্রিল মাসে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু ইরান এবং চুক্তির অন্যান্য পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে সাম্প্রতিক মাসগুলিতে তা স্থগিত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০১   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ