ফতুল্লায় বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



ফতুল্লায় বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ফতুল্লায় বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে জুম্মন (২৫) নামক এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জুম্মন ফতুল্লা মডেল থানার কাশিপুর হোসেন নগরের সালাউদ্দিনের পুত্র। রোববার (০৪ ডিসেম্বর) ভোর রাতে তাকে কাশিপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ঐ গার্মেন্ট কর্মীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে গ্রেপ্তারকৃত জুম্মনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত জুম্মন ও ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বিসিকস্থ একটি গার্মেন্টসে এক সাথে কাজ করতো। সে সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্কের পাশাপাশি রুবেল বাদীর বাসায় প্রায় সময় যাতায়াত করতো।

১১ নভেম্বর সকাল আটটার দিকে গার্মেন্টসে যাওয়ার সময় মাসদাইর পাচতলা মোড় যাওয়া মাত্র গ্রেফতারকৃত রুবেল বাদীর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোড় পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মী সেখান থেকে গোপনে পালিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক আব্দুর রউফ জানায়, ভুক্তভোগীর মায়ের দায়ের করা ধর্ষন মামলায় অভিযুক্ত রুবেল কে রোববার ভোরে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১৫   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ