বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দেড়শো। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৫৪ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে ৫০ হাজারের বেশি।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৫৮৪ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৬ হাজার ২২৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ১৫১ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন ৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৬০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৫৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ২৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২২ জন এবং মারা গেছেন ২৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৯৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ৮:১৮:১৪   ৫৮৬ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ