পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোমেন বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রদূত নাওকির প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সুবিধার্থে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন।
উভয় পক্ষই জাপানি উৎপাদন দক্ষতা এবং কর্মসংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে আর্থ-সামাজিক অগ্রগতির জন্য জাপানের উন্নয়ন সহায়তাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।
তারা স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১:০১:১৫   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড়ও দেওয়া হবে না : জামায়াত
জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ