বাংলাদেশ বিমান বাহিনীতে রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্লান্টের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ বিমান বাহিনীতে রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্লান্টের উদ্বোধন
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



বাংলাদেশ বিমান বাহিনীতে রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্লান্টের উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনীর ২১৪ মেইন্টেন্যান্স, রিপেয়ারিং ও ওভারহলিং ইউনিটে আজ রাবারাইজড আইটেম ম্যানুফাকচারিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাবারাইজড আইটেম ম্যানুফাকচারিং প্লান্টের উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীতে নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন করে চলেছেন।
এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভূক্ত হলো রাবারাইজড আইটেম ম্যানুফাকচারিং প্লান্ট।
নতুন অন্তর্ভূক্ত এই প্লান্ট বিমানের রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও এই প্লান্ট বিমান বাহিনীর প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এর ফলে নিয়ন্ত্রিত পরিবেশে এফ-৭ সিরিজ বিমান, কে-৮ ডব্লিউ বিমান, পিটি-৬ বিমান এবং অন্যান্য সূক্ষ যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্ট বিমান বাহিনীর টেকনিশিয়ান কর্তৃক উৎপাদন সম্ভবপর হবে।
পরবর্তীতে বিমান বাহিনীর অন্যান্য সকল বিমান ও মুখ্য যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্ট সমূহ এই ইউনিট হতে উৎপাদন করা সম্ভব হবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:১৯   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ