কৃষিসেচ মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » কৃষিসেচ মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২



কৃষিসেচ মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

কৃষিসেচ মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে লক্ষ্যে আজ অনলাইনে আন্তঃমন্ত্রণালয়ের একসভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম।

২০২১-২২ অর্থবছরে কৃষিখাতে ১১ লাখ ৫০ হাজার ৮৭৭ মেট্রিকটন জ্বালানি তেল ব্যবহৃত হয়েছে, যা মোট ব্যবহৃত জ্বালানি তেলের ১৬ দশমিক ৬৪ ভাগ। ডিজেল বাফার স্টক, তেল সরবরাহের জন্য ট্যাংক-ওয়াগন বা রেল ট্র্যাক নিশ্চিতকরণ, নৌপথের নাব্যতা সংরক্ষণ, তেল পাচার রোধ ও নৌঘাট সংক্রান্ত রাস্তার সংস্কার নিয়ে আলোচনা করা হয়।

কৃষিসেচ মৌসুম-ডিসেম্বর ২০২২ হতে মে ২০২৩ জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কৃষিসেচ মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকগণের নিকট সঠিক সময়ে সরকার নির্ধারিত মূল্যে বর্ধিত পরিমাণ ডিজেল সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করার জন্য গত পয়লা ডিসেম্বর থেকে বিপিসি’র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কন্ট্রোল সেল খোলা হয়েছে। সেচ মৌসুম উত্তীর্ণ না হওয়া পর্যন্ত চট্টগ্রামে ডিজেলের (প্রধান স্থাপনা+ইআরএল) মজুত সার্বক্ষণিকভাবে ১ লাখ ৫০ হাজার মে.টন সংরক্ষণের চেষ্টা অব্যাহত থাকবে। ২০২২-২০২৩ সালের কৃষিসেচ মৌসুমে ডিজেল ১৩ লাখ ৯৭ হাজার ১২৯ মে.টন ও লুব অয়েল
৪৫ হাজার ৯৭১ মে.টন-এর প্রাক্কলিত চাহিদা রয়েছে।

ভার্চুয়াল সভায় উপদেষ্টা ডঃ তৌফিক -ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংশ্লিষ্টদের নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, পিডিবি-এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, আরইবি-এর চেয়ারম্যান মোহাঃ সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বিআইডাব্লুউটিএ-এর প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ সংযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১২:২৭   ৫২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী
ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ উইন্ডো’ চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ