ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতিহাসের এই দিনে
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



ইতিহাসের এই দিনে

আজ ৭ ডিসেম্বর, বুধবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৭৮২ - টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

১৮৫৬ - রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

১৮৭২ - বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত।

১৮৮৯ - পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।

১৯১৭ - মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ।

১৯৭০ - সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।

১৯৭১ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।

১৯৭২ - চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ এর যাত্রা শুরু।

১৯৮৫ - ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন।

জন্ম

১৮৭৯ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।

১৮৯৩ - ফে বেইন্টার, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী।

১৯২৮ - নোম চম্‌স্কি, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৩ - মণিশঙ্কর মুখোপাধ্যায়,শঙ্কর নামে বহু পরিচিত বাঙালি সাহিত্যিক।

১৯৫৭ - জিওফ লসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ।

১৯৬০ - আবদুল্লাতিফ কাশিশ, তিউনিসীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৭০ - কোর্টনি ব্রাউন, বার্বাডীয় ক্রিকেটার।

১৯৮৮ - এমিলি ব্রাউনিং, অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা ও মডেল।

১৯৮৯ - নিকোলাস হল্ট, ইংরেজ অভিনেতা।

১৯৯১ - অ্যানিয়া শ্রাবসোল, ইংরেজ প্রমীলা ক্রিকেটার।

মৃত্যু

১৭৮২ - মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলী।

১৯৭০ - রুব গোল্ডবার্গ, মার্কিন কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক।

১৯৯১ - আতাউর রহমান খান, বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক।

২০১৪ - খলিল উল্লাহ খান, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

২০২০ - জারওয়ালি খান, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত।

ছুটি ও অন্যান্য

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস (ভারত)

আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস।

বাংলাদেশ সময়: ১০:৪১:৫৩   ৫৪৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ