পিরোজপুরে আ’লীগের সভাস্থলের পাশেই ৫ ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে আ’লীগের সভাস্থলের পাশেই ৫ ককটেল বিস্ফোরণ
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



পিরোজপুরে আ’লীগের সভাস্থলের পাশেই ৫ ককটেল বিস্ফোরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে সভাস্থলের পাশেই পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও ডিবি (উত্তর) ঘটনাস্থলে গিয়ে অব্যবহৃত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বালিপাড়ার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে আটক করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছে বলে জানা গেছে।

পিরোজপুর ডিবি পুলিশ (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান, বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে সেখানে গিয়ে সাতটি অব্যবহৃত ককটেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সভা বানচাল করতে এবং নাশকতার উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।

বাংলাদেশ সময়: ০:৫৩:০২   ৫৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ