কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে প্রধানমন্ত্রী
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



কক্সবাজারে প্রধানমন্ত্রী

ইনানী সমুদ্র সৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করতে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ আয়োজনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর ৪ দিনব্যাপী আন্তর্জাতিক এ ফ্লিট রিভিউ উদ্বোধন করবেন। এরপর তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।

এ আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলো থেকে এ অনুষ্ঠানে অংশ নেয়া চৌকস নৌ-সেনারা প্যারেডের মাধ্যমে সালাম জানাবেন প্রধানমন্ত্রীকে। এ আয়োজনের পাশাপাশি ইনানী সৈকতে স্থাপিত বাংলাদেশ নেভির স্থায়ী জেটিও উদ্বোধন করবেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সামরিক ভাবমূর্তি ও সক্ষমতার নতুন বার্তা দিতে এবার বাংলাদেশ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২। বিভিন্ন দেশ থেকে আসা যুদ্ধজাহাজ নিয়ে প্রথমবার এ আয়োজনে অংশ নিচ্ছে তারা।

নীল জলরাশিতে সারিসারি যুদ্ধজাহাজ আর নীল দিগন্ত থেকে প্যারাস্যুটে জাম্প করছেন নেভি সিলের চৌকস সদস্যরা। একঝাঁক স্পিডবোটের উন্মত্ত টহল; অন্যদিকে ক্ষীপ্রগতির হেলিকপ্টার থেকে একে একে নামছেন নেভি সোয়াডসের সদস্যরা। এভাবেই প্রশিক্ষণ নেন নৌসেনারা। আন্তর্জাতিক এ ইভেন্ট আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মঙ্গলবার শেষ করা হয় এর চূড়ান্ত মহড়া।

এতে প্রতীকীভাবে ঘণ্টা বাজিয়ে রিভিউ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করা হয়। উন্মুক্ত নোনা জলরাশির এ আয়োজনে নিজস্ব সাংস্কৃতিক উপাদানসমৃদ্ধ ইভেন্টের পাশাপাশি উপস্থাপিত হতে যাচ্ছে ভিনদেশি শিল্পীদের পরিবেশনাও, যা এদিন বাস্তবে উপভোগ করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে একদিনের সফরে এখন কক্সবাজারে প্রধানমন্ত্রী। এ সফরকালে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে অংশ নেয়া ছাড়াও বিকেলে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৪:৫৯   ৪৫৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ