১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে হামলা চালিয়েছে বিএনপি : কাদের

প্রথম পাতা » চট্টগ্রাম » ১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে হামলা চালিয়েছে বিএনপি : কাদের
বুধবার, ৭ ডিসেম্বর ২০২২



১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে হামলা চালিয়েছে বিএনপি : কাদের

বিএনপি ১০ ডিসেম্বর না আসতেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি কেন করছে আমরা জানি। তারা নয়াপল্টনে অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে এবং আগুন-লাঠি নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম, ১০ তারিখ আসতে না আসতেই তারা অফিসের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। ফখরুল সাহেব (বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর), বাড়াবাড়ি করবেন না, লাফালাফি করবেন না।

তিনি বলেন, ফখরুল এখন তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লায়। এতে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ‌মরি গ্যায়ে গোই, ইবারে আর জ্যাতা করার দরকার কী? (তত্ত্বাবধায়ক সরকার মারা গেছে, এটাকে আর জীবিত করার দরকার কী)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আমরা এখনও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। আজকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ-নিষেধাজ্ঞার কারণে আমরা একটু বিপদে আছি। কিন্তু শেখ হাসিনার মতো নেত্রী আছেন বলে আমরা পরিস্থিতি সামলে এগিয়ে যেতে পারছি।

বাংলাদেশ সময়: ২২:০৬:০০   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ