টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে পঞ্চগড়ে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামতেই সেই তাপমাত্রা নিচে নেমে আসছে। টানা তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার কুয়াশার পরিমাণ কম থাকায় সকাল সকাল দেখা মিলছে ঝলমলে রোদের।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৯ ডিগ্রি। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪। তবে বুধবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড হলেও সকাল ৯টায় কমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত পঞ্চগড় জেলায় প্রতিবছরই শীত আসে কিছুটা আগেভাগে। আর শীত বিদায়ও নেয় কিছুটা দেরিতে। শীতের এই মৌসুমে হিমালয় থেকে বয়ে আসা উত্তরের বাতাসে শীতল হয়ে যায় পুরো জেলা। বর্তমানে হেমন্তের শেষ দিকে এসেই এই জেলার বাসিন্দাদের সন্ধ্যা নামলে পরতে হচ্ছে শীতের কাপড়। এমনকি রাতে ঘুমাতে হচ্ছে লেপ-কম্বল মুড়িয়ে। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের অনুভূত।

শহরের আবদুর রব ও সেলিম সময় সংবাদকে বলেন, সন্ধ্যার আগেই শীত অনুভূত হচ্ছে। তাই মোটা কাপড় পড়তে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। এ ছাড়া ডিসেম্বরের শেষ দিকে এই এলাকায় দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১০:৩১:১৪   ৫৬৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ