ডেপুটি স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সাক্ষাৎ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সাক্ষাৎ 
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



ডেপুটি স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সাক্ষাৎ 

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ : আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্য্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি-র সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ-নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি ও সফর বিনিময়, বাংলাদেশের চলমান উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, নেপাল বাংলাদেশের খুবই ভালো বন্ধু। মুক্তিযুদ্ধের সময় নেপাল আমাদের পাশে দাড়িয়েছিল। বাংলাদেশ-নেপালের সংসদীয় সম্পর্ক আরও বৃদ্ধি করা যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতায় আরও জোরালো ভূমিকা রাখতে পারে। নেপালের সাথে আমাদের সাংস্কৃতিক ও পরিবেশগত অনেক মিল রয়েছে, দুদেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানী ও রফতানী বৃদ্ধি করা যেতে পারে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, গত ৩০-৪০ বছরে বাংলাদেশের অনেক উন্নতি সাধিত হয়েছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি সারাবিশ্বে উন্নয়নের মডেল হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকেই নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুইদেশের মানুষের খাদ্যাভ্যাস, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময়, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নেপাল অব্যাহতভাবে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৮:১৪   ৫৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ