এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
রবিবার, ১০ আগস্ট ২০২৫



এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশ-বিদেশে শিল্পী এস. এম. সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে। এসব চিত্রকর্ম উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে শিল্পী এস. এম. সুলতানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এস. এম. সুলতান কর্মজীবী মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রং ও রেখায়। মাটির প্রাণশক্তি কৃষককে শক্তিশালী রূপে ক্যানভাসে তুলে ধরেছেন। এদেশের চিত্রকলাকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন সুলতান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ফেরদৌস আজীম, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, শিল্পী হিরন্ময় চন্দ, আলোকচিত্রী নাসির আলী মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান ও শিল্পী ড. আব্দুস সাত্তার।

বাংলাদেশ সময়: ২৩:২৭:২১   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
বিয়ে করলেন অর্জুন, পাত্রী কে
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
কোকোর ক্রীড়া ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে : ফকির মাহবুব আনাম
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
সোনারগাঁয়ে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
রাজধানীর চারপাশে নৌচলাচল নিরাপদ করতে কাজ করছে সরকার: রবিউল আলম
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ