সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
রবিবার, ১০ আগস্ট ২০২৫



সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছেন পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক ‘মাদক কারবারি’। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (২২)। সে মাগুরা জেলার সদর থানার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা

সোনারগাঁও থানার এসআই পংকজ কুমার আচার্য জানান, গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫৩   ৫৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ