টেকসই উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য: মোমেন

প্রথম পাতা » ছবি গ্যালারী »  টেকসই উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য: মোমেন
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



 টেকসই উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চলমান উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত রাখতে ‘স্থিতিশীলতা’ বজায় রাখার উপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছি তা ধরে রাখতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।’
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ: বাংলাদেশ অ্যাট ফিফটি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
তিনি বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা থাকলে অন্যান্য সমস্যারও সমাধান হতে পারে।’
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ৭০-এর দশকে দেশের মাথাপিছু আয় ছিল প্রায় ১০০ মার্কিন ডলার, এখন আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯০০ মার্কিন ডলার।
শান্তি ও স্থিতিশীলতার কারণে বিভিন্ন দেশের অগ্রগতির কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৫২ বছরে সিঙ্গাপুরে স্থিতিশীল সরকার থাকার কারণে তারা অবিস্মরণীয় অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে রুয়ান্ডায় একটি স্থিতিশীল সরকার রয়েছে এবং দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।
ইরাক, ইরান ও লিবিয়ার কথা উল্লেখ করে মোমেন বলেন, এই দেশগুলো এক সময় খুব ভালো অবস্থানে ছিল কিন্তু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অভাবে তাদের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে।
তিনি বলেন, ‘সুতরাং আমরা যদি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারি তাহলে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান।
দেশের খ্যাতিমান ১২ জন অর্থনীতিবিদের প্রবন্ধ সংকলন করে বইটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।
বইটির লেখক হলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, মোস্তফা কে মুজেরি, নিয়াজ মুজেরি, সেলিম রায়হান, জায়েদি সাত্তার, আবদুর রাজ্জাক, বজলুল এইচ খোন্দকার, আহসান এইচ মনসুর, এম রোকনুজ্জামান, সারোয়ার জাহান, শিবলী রুবাইয়াত উল ইসলাম ও সাদিক আহমেদ।
বইটি সম্পাদনা করেছেন সাদিক আহমেদ, ফকরুল আলম ও জিয়াউল করিম।

বাংলাদেশ সময়: ২১:৪১:৩৫   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ক্রীড়া,সাংস্কৃতিক ও নাটক অনুষ্ঠানের উদ্বোধন
আলফাডাঙ্গার ক্যাফে পপুলারে তিন জেলার ডিজিটাল গল্পকারদের এক বর্ণাঢ্য মিলনমেলা
মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল
নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ