সরিষাবাড়ীতে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হেলালের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হেলালের
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত
ইসমাইল হোসেন জামালপুর  : আগামী (১০ ডিসেম্বর) শনিবার ঢাকায় গণসমাবেশের নামে সারাদেশে বিএনপি যে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করছে তাঁর বিরুদ্ধে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে পৌর শহরের ঐতিহ্যবাহী শিমলা বাজার পোদ্দারপট্টি হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সরিষাবাড়ী বাস টার্মিনাল সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আগত নেতাকর্মীরা শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে সমবেত হয়ে এক প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২১:০৩   ৬০২ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ