বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না : হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না : হানিফ
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



বিএনপির ৭ এমপির পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না : হানিফ

সাড়ে তিন শ এমপির মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘শুনলাম তাদের (বিএনপি) সাতজন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গণতান্ত্রিক অধিকার আছে, আপনি পদত্যাগ করতে পারেন। কিন্তু সেটা মাঠে হয় না, স্পিকারের কাছে দিতে হয়। এখানেও রাজনৈতিক স্টান্টবাজি। সাড়ে তিন শ জনের মধ্যে সাতজনের পদত্যাগে সরকারের কিছু যায়-আসে না। ’

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিএনপি নেতাকর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘পলাতক আসামির কথায় দেশ পাল্টায় না। অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান। ’

তিনি বলেন, ‘বিএনপি দু-একটা জনসভা করে মনে করেছে দেশ পাল্টায় ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে তারা বলতে শুরু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়। ’

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৪   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ