বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করছেন : নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করছেন : নানক
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করছেন : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে।

এটাই হোক আমাদের প্রত্যয়।

আজ শনিবার বিকেলে সাভারের আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন। সাভার রেডিও কলোনি মাঠে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ সমাবেশে বক্তব্য রেখেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৯:২৫   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ