ঝিকরগাছায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন পাঁচ নারী

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন পাঁচ নারী
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



ঝিকরগাছায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন পাঁচ নারী

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বেগম রেকেয়া দিবসে উপজেলার মধ্যে পাঁচ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচজন নারী।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস হোসেনে ওরফে ইলিয়াজ মাহমুদের সহধর্মিনী মেফতাহুল জান্নাত, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, পৌরসদরের পুরন্দরপুর গ্রামের শাহাজান আলীর সহধর্মিনী জোছনা খাতুন, সফল জননী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের আব্দুল খাঁ এর সহধর্মিনী আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, পানিসার ইউনিয়নের সৈয়েদপাড়া গ্রামের দবির উদ্দীনের মেয়ে পারুল খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য আবদান রেখেছেন যে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, সদর ইউনিয়নের আকবর আলীর সহধর্মিনী মাফরুহা আকবর শিল্পী।
উপজেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স রুমে শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম কমিটির সভাপতি মোঃ মাহবুবুল হকের হাত থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার গ্রহণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ সহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৯   ৫১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ