২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ল্যাটিন আমেরিকাকে দিতে কনমেবল প্রধানের অনুরোধ

প্রথম পাতা » খেলাধুলা » ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ল্যাটিন আমেরিকাকে দিতে কনমেবল প্রধানের অনুরোধ
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ল্যাটিন আমেরিকাকে দিতে কনমেবল প্রধানের অনুরোধ

২০৩০ বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসরের শততম বছর। আর সে কারনেই ল্যাটিন ফুটবলের দুই কিংবদন্তী খেলোয়াড় পেলে ও দিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসরটি দক্ষিণ আমেরিকান অঞ্চলের কোন দেশকে আয়োজক স্বত্ব দেবার জন্য ফিফার প্রতি আহবান জানিয়েছে কনমেবল প্রধান আলেহান্দ্রো ডোমিনগুয়েজ।
২০২৪ সালে বিশ^ ফুটবলের সর্বোচ্চ সংস্থা ২০৩০ বিশ^কাপের আয়োজক দেশের নাম ঘোষনা করবে। আলেহান্দ্রোর অনুরোধ এই প্রক্রিয়ায় যেন ‘অর্থই’ গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে।
১৯৩০ সালে ১৩ দলের অংশগ্রহণে প্রথমবারের মত উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল বিশ^কাপ। ২০৩০ বিশ^কাপ আয়োজনে ইতোমধ্যেই আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলির যৌথ বিডে অংশ নেবার আগ্রহ দেখিয়েছে । এটি হবে ৪৮ দলের অংশগ্রহণে বিশ^কাপের দ্বিতীয় আসর। ল্যাতিন আমেরিকার এই বিডে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে স্পেন, পর্তুগাল ও ইউক্রেনের যৌথ ইউরোপীয়ান বিড। এই তিনটি দেশকে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও সমর্থন দিয়েছে। বিভিন্ন রিপোর্টের সূত্রে জানা গেছে সৌদি আরব, মিশর ও গ্রীস মিলে আরো একটি যৌথ বিডে অংশ নিতে পারে।
অসুস্থ পেলে ও প্রয়াত ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শততম বিশ^কাপ আয়োজন দক্ষিণ আমেরিকার দেশে অনুষ্ঠিত হলে এর থেকে ভাল কোন সিদ্ধান্ত আর হতে পারে না বলেই আলেহান্দ্রো বিশ^াস করেন। তিনি বলেন ফিফাকে ফুটবল ও অর্থের মধ্যে যেকোন একটিকে বেছে নিতে হবে। দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবলের প্রধান বলেন, ‘প্রশ্ন ফিফার কাছে, ইতিহাস রচনা করা পেলে ও ম্যারাডোনার জন্য তারা কি করতে চায়। বিশ^কাপকে অবশ্যই তার মূলে ফিরে আসতে হবে। কারন ফুটবল শুধুমাত্র অর্থের জন্য খেলা হয়না। বিশ^কাপে সবচেয়ে বেশী অর্থ কারা বিনিয়োগ করেছে তার উপর কোন প্রতিযোগিতা হতে পারেনা। বরং ফুটবলের এই যাত্রাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যাদের অবদান রয়েছে তাদের স্বীকৃতি দেবার সময় এসেছে।’
পেলে ও ম্যারডোনার পাশাপাশি প্রথম বিশ^কাপের আয়োজক হিসেবে ডোমিনগুয়েজ উরুগুয়ের নামও উল্লেখ করেছেন। তিনি বলেন ইতোমধ্যেই অসুস্থ পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে কনমেবল। বর্তমানে ব্রাজিলের জার্সিতে পাঁচবার বিশ^কাপ জয়ের জন্য পাঁচটি স্টার রয়েছে। পেলে এর মধ্যে তিনটি বিশ^কাপ জয় করেছেন। সে কারনে তিনটি স্টার পরিবর্তন করে তার পরিবর্তে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনটি হার্ট চিহ্ন দিতে কনবেমলের পক্ষ থেকে ব্রাজিলিয়ান কনফেডারেশনকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:২৩   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে ৪ বছর পর চ্যাম্পিয়ন ম্যানসিটি
ঈদের জামা কিনে দেবার কথা বলে অপহরণ: শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ