আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ

কলম্বো টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেট হাতে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ৯ ও এবাদত হোসেন ৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন আজ বাকি ২ উইকেটে ২৭ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। তাইজুল ৩৩ ও এবাদত ৮ রানে আউট হন।

এর আগে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ইসলাম সর্বোচ্চ ৪৬, মুশফিকুর রহিম ৩৫ ও লিটন দাস ৩৪ রান করেন।

শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা ৩টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৪:০৫:২৩   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ