বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
রবিবার, ২৯ জুন ২০২৫



বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন

মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। রবিবার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ।

ম্যাচের ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় বাংলাদেশ। ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২–০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু। ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩৬   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ