৭ তরুণ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ তরুণ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



৭ তরুণ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী

বাংলাদেশী ৭ তরুণ ‘জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। এ প্রতিযোগিতায় ৭ হাজারের বেশি তরুণ অংশ নিয়েছিল।
জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকাস্থ জাপান দূতাবাস ও ইয়ুথ অপারচুনিটিজ যৌথভাবে বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত সপ্তাহব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতার লক্ষ্য ছিল বাংলাদেশী যুবকদের মধ্যে মজার শিক্ষামূলক কার্যকলাপের মাধ্যমে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক জোরদার করতে আরও সচেতনতা তৈরি করা।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি এবং অন্যান্য অতিথিরা জাপান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জাপানের রাষ্ট্রদূত জাপান ও বাংলাদেশের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগের ওপর জোর দেন।
ইয়ুথ অপারচুনিটিজের সহ-প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর উল্লেখ করেন যে, এই প্রতিযোগিতায় হাজার হাজার বাংলাদেশী যুবকের অংশ গ্রহন জাপান-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধি করেছে।
ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের তরুণরা দুই দেশের বন্ধুত্বকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:০২   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
​সরিষাবাড়ীতে ২৮ গ্রাম হেরোইনসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন
‘ঋণনির্ভর বাজেট’ পুনর্বিবেচনার আহ্বান জামায়াত নেতার
ফরিদপুরে বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ