কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা এবং বসত বাড়িতে শাকসবজি চাষ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে বোরো ধানের উৎপাদনের পাশাপাশি পাম, সূর্যমুখী, সরিষা ও সয়াবিনের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং ধানের বাম্পার ফলন হওয়ার পরও চালের মূল্য বৃদ্ধির কারণ উদঘাটনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, স্বল্পমেয়াদী জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন এবং কৃষির উপর গবেষণা বৃদ্ধি করে যুগান্তকারী অবদান রাখার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে আহবান জানানো হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা ও বিজয়ের মাসের শুভেচ্ছা জানানো হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫২   ৫৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ