বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৬৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৯৮৫ জন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৯ হাজার ৯৪৯ জনে এবং ভাইরাসটিতে নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৬৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ১৭৩ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে আরও জানা গেছে, ফ্রান্সে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৭৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৭২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৮৭০ জন মারা গেছেন।

এছাড়া গত এক দিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন।

সোমবার করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:১৪:২৪   ৬২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ