‘কর্মীদের সর্বনিম্ন বেতন নির্ধারণে চাহিদাপত্র তৈরি করছে সরকার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘কর্মীদের সর্বনিম্ন বেতন নির্ধারণে চাহিদাপত্র তৈরি করছে সরকার’
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



‘কর্মীদের সর্বনিম্ন বেতন নির্ধারণে চাহিদাপত্র তৈরি করছে সরকার’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কর্মীদের সর্বনিম্ন বেতন নির্ধারণে চাহিদাপত্র তৈরি করছে সরকার।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইমরান আহমদ বলেন, বাংলাদেশের কর্মীদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে কাজ পাচ্ছে না। বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো দেশে সর্বনিম্ন কত বেতনে বাংলাদেশি কর্মীরা যাবে, তার একটি চাহিদাপত্র তৈরি করছে সরকার।

তিনি বলেন, ২০২২ সালে আমাদের বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা ১১ লাখ হয়ে গেছে। মালয়েশিয়ায় ভালোভাবে কর্মী যাওয়া শুরু হলে ১৫ থেকে ১৬ লাখ কর্মীর বিদেশ যাওয়া হয়ে যাবে। মন্ত্রণালয় থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে, কোন কোন দেশে মিনিমাম কত বেতন হলে ডিমান্ড নোট গ্রহণ করব।

সৌদিতে বাংলাদেশিদের সঙ্গে অন্য দেশের কর্মীদের বেতনের পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, সৌদিতে আমাদের ওয়ার্কাররা পান ৮০০ রিয়াল। অন্যান্য দেশের ওয়ার্করা পায় ১ হাজার থেকে ১২০০ রিয়াল। এ ক্ষেত্রে আমাদের ওয়ার্কারদের দক্ষতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন, আইওএম ও ব্র্যাক যৌথভাবে ‘প্রত্যাশা প্রবাসীদের আশা’ শীর্ষক সে‌মিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:১২:১৫   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ