বিএনপিকে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার অনুরোধ কাদেরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিকে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার অনুরোধ কাদেরের
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



বিএনপিকে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার অনুরোধ কাদেরের

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ায় ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকা আসবেন। আমরা সংঘাত চাই না।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকারের মাথা খারাপ হয়নি, বিএনপিরই মাথা খারাপ হয়েছে। বিএনপিকে আমরা অনুরোধ করছি ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না।

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়ায় বাংলাদেশও সংকটে সেটা বিবেচনায় রেখেই আমরা সাদামাটা সম্মেলন করতে যাচ্ছি। আলোকসজ্জা বাদ দিয়েছি। সাজসজ্জাও হবে মঞ্চকেন্দ্রিক, কিন্তু উপস্থিতি হবে বিশাল।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র নেই। তাদের ঘরেই গণতন্ত্র বিশৃঙ্খলিত। তারা কী করে গণতন্ত্র আনবে বলেও প্রশ্ন করেন তিনি।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৩৫   ৬৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ