শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

জেলার অভ্যন্তরীন আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টায় শেরপুর জেলা খাদ্য গুদামে সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর চেম্বার অব কমাসের সভাপতি আসাদুজ্জামান রওশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ ব্যবসায়ীগণ।
জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বাসসকে বলেন, এবার জেলায় ৪৮১৮ মেট্রিকটন ধান এবং ৯০৪৯ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে ১২৭৮ মেট্রিকটন ধান এবং ৬৪১১ মেট্রিকটন সিদ্ধ চাল, নালিতাবাড়িতে ৯২৩ মেট্রিকটন ধান ও চাল ৯৭২ মেট্রিকটন, শ্রীবরদীতে চাল- ৬৩৭ মেট্রিকটন, ধান- ১১৭৪ মেট্রিকটন এবং ঝিনাইগাতী উপজেলায় ৭৫৮ মেট্রিকটন চাল ও ৬৭৭ মেট্রিককটন ধানের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়েছে। জেলায় এ পর্যন্ত মিল মালিকদের সাথে প্রাপ্ত চালের মোট বরাদ্দের ৭০ শতাংশ চুক্তির আওতায় এসেছে। কৃষকেরা অ্যাপের মাধ্যমে ২০ হাজার ৮ শত ২৮জন ধান বিক্রয়ের নিবন্ধন করেছেন। কিন্তু এবার মাত্র ১৯৭ জন কৃষক আবেদন করেছে।
সরকার দলীয় হুইপ মোঃ আতিউর রহমান আতিক বলেন, স্বচ্ছতার সহিত কৃষক এবং মিল মালিকেরা যেন ধান বিক্রয় করতে পারে সেজন্য খাদ্য অধিদপ্তরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যে সকল মিল মালিকেরা এখনও চুক্তিবদ্ধ হননি তাদেরকে দেশ ও জাতির স্বার্থে চুক্তিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই। কোন গুজবে কান দেবেন না।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১২   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ