সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ রোহিঙ্গা আটক
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৮ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জুড়ীর কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় নারী, শিশুসহ কয়েকজন ব্যক্তিকে আটক করেন তারা।

আটককৃত ব্যক্তিরা হলেন, উখিয়া উপজেলার তাইংখালী গ্ৰামের মো. ইসমাঈল (১৬), কুতুপাল ক্যাম্পের সায়েদ (১৮), নূর কামাল, তহসিন মোহাম্মদ, সিনুয়ারা (৩০), আমিরা (৪), রায়হান (৪২), তাহেরা বিবি (২০) ও শহিদা বিবি (১৯)।

জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় সন্দেহজনক নয়জনকে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

জুড়ী থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশী। তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২১   ৫৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ