‘শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন’
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্প্রিং-২০২৩ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও মানবিক জাতি গঠনের লক্ষ্যে দেশের একটি গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দর্শন নিয়ে ২০৪১ সালকে লক্ষ্য করে নকশা তৈরি করেছে সরকার। সেই নকশায় বাংলাদেশ হাঁটছে। সেজন্য বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেইসঙ্গে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, গ্রামীণ অবকাঠামো আজ প্রতিষ্ঠিত।

তিনি বলেন, একসময় আমাদের শুধুমাত্র ছয়টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন দেশে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়। আজ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের বলতে চাই, শিক্ষকরা হলেন জাতি গঠনের মেরুদণ্ড, ওনারাই সবচেয়ে সমন্বিত ব্যক্তি। কারণ ওনারাই আমাদের আগামী প্রজন্মকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। আর শিক্ষার্থীরা যতই পড়িবে ততই শিখিবে। যদি আমি শিখতে পারি, তাহলে আমি আমাকে সমৃদ্ধ করতে পারবো। দেশকে সমৃদ্ধ করতে পারবো।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে এবং ডিবিএর সহযোগী অধ্যাপক আবদুললাহিল মামুন ও আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, এলজিইডিইর প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, ভারতীয় সহকারী কমিশনার ড. রাজিব রঞ্জন, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০৩   ৫৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ