চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

চট্টগ্রাম হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হালিশহর থানার এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) আয়েশা (৪) ও পাখি (৩৫)।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হালিশহরের ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।’

তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে ৪টা ১৫ মিনিটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।’

বাংলাদেশ সময়: ১২:২৮:৩৫   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ