মাঠে মাকে জড়িয়ে ধরলেন মেসি, মা ছেলে অঝোরে কাঁদলেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাঠে মাকে জড়িয়ে ধরলেন মেসি, মা ছেলে অঝোরে কাঁদলেন
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



---

অমরত্বের সুধা পান করলেন লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপে বুক চিতিয়ে লড়াই করে দলকে শিরোপা জিতিয়েছেন। আর ৩৬ বছরের শিরোপার তৃষ্ণা মেটায় আবেগে আপ্লুত আর্জেন্টাইনরা। এমন মাহেন্দ্রক্ষণে মা-ছেলের আবেগঘন এক মুহূর্ত দেখল ফুটবলবিশ্ব।

তিন যুগের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয়েছে কাতারে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। নির্ধারিত আর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ ব্যবধানে সমতায় ছিল। পরে পেনাল্টি শুটআউটে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এতে ৩৬ বছরের পরম আরাধ্য নিজের করে নিলেন লিওনেল মেসি।

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে যত অপ্রাপ্তি ছিল সবই মিটিয়েছেন মেসি। সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন দুহাত ভরে। এক আসরে সব ম্যাচে গোলের রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন জাদুকর। তার সমসাময়িক কিংবা বয়সে ছোট সবাইকে ছাড়িয়ে গেলেন ফুটবল জাদকুর।

তবে মাঠের ফুটবলে মেসি যেমনই হন না কেন, মাঠের বাইরে যে পরিবারই সব, সেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই বুঝা যায়। এদিনও দেখা মিলল তেমন পরিস্থিতির। আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে পরিবারের সঙ্গেও আনন্দ উদ্‌যাপন করলেন আর্জেন্টাইন মহাতারকা।

লুসাইল স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা। শিরোপাখরা কাটিয়ে যে অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার, সে আনন্দে গা ভাসান সতীর্থরা।

এ সময় আর্জেন্টিনার জার্সি পরে ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন মেসির মা সিলিয়া মারিয়া। ছেলের সাফল্য তো রয়েছেই। নিজেদের দেশও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেছে। আবেগটা তাকেও ছুঁয়ে তাকেও।

এসেই জড়িয়ে ধরেন ছেলেকে। কাঁদলেন মা-ছেলে দুজনই। কাঁদবেনই বা না কেন! সন্তানের সবচেয়ে বড় সাধ যে পূরণ হয়ে গেল! আর দারুণ এমন আবেগী মুহূর্তের সাক্ষী থেকে গেল গোটা দুনিয়া।

বাংলাদেশ সময়: ১২:৫১:৩০   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ