বিশ্বজিৎ হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বজিৎ হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



বিশ্বজিৎ হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামি নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর মো. নুরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ দর্জি দোকানের কর্মচারী ছিলেন।

এ ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর নূরে আলমসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৪   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ