পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মোগলহাট বন্দর পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মোগলহাট বন্দর পরিদর্শন
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মোগলহাট বন্দর পরিদর্শন

জেলার সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার সকাল ৮ টায় তিনি ভারতের সাথে সদর উপজেলার মোগলহাট স্থলবন্দরের সংযোগস্থল পরিদর্শন করেন।
মোগলহাট বন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, মোগলহাট বন্দর দিয়ে ভুটান-ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ইতিমধ্যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে।
এছাড়াও গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সাথে যোগাযোগ ও ব্যাবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য মোগলহাট-দিনহাটা বন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) টি.এম.এ মমিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা পুর্নেন্দু দেব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী অফিসার আহসান হাবীব, মেয়র রেজাউল করিম স্বপন, মোগলহাট ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
১৯৮৮ সালের বন্যায় ধরলা নদীর ওপর রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হলে মোগলহাট স্থলবন্দর গুরুত্ব হারায়। পরে ১৯৯৫ সালে স্থলবন্দরটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৯   ৫৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ