নিষিদ্ধ সিরাপসহ নারী কারবারি আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » নিষিদ্ধ সিরাপসহ নারী কারবারি আটক
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



নিষিদ্ধ সিরাপসহ নারী কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসহ নয়নতারা (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।

এর আগে রোববার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের কাওসারের ঘরের পিছনে মাটির নিচ থেকে ৪৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন উপজেলার দক্ষিণ ইউনিয়নের নরপুর ১নং ওয়ার্ডের কাওসারের স্ত্রী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আটককৃত আসামি নয়নের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২২:১১   ৭১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ