রংপুরে ট্রাক-আটোরিকশা-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে ট্রাক-আটোরিকশা-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



রংপুরে ট্রাক-আটোরিকশা-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৫

রংপুরে নেংটিছিড়ায় ট্রাক-আটোরিকশার-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি আটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে আটোরিকশাটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতরা হলেন— সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লা (৪৫)। হাসপাতালে নেওয়ার পথে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৮   ৬৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ: সংস্কৃতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ