গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য নারায়ন চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মোঃ জিল্লুল হাকিম, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এবং ফরিদা খানম অংশগ্রহণ করেন।

বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এর চলমান প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসন পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

কমিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানী ঢাকার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণের নতুন প্রকল্প গ্রহণ করার সুপারিশ করে।

বৈঠকে কৃষি জমি সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে অকৃষি জমিতে নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি চট্টগ্রামের বাসা-বাড়ির বর্জ্য যাতে সরাসরি খালগুলোতে প্রবেশ করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সুপারিশ করে।

কমিটি কক্সবাজারের হোটেল, মোটেল, হ্যাচারি এবং আবাসিক ভবনের জন্য একটি সেন্ট্রাল এসটিপি করার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করে।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩১   ৮৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সুনির্দিষ্ট সংস্কারের পাশাপাশি বাজেট বৃদ্ধি করেছে সরকার - স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার - আসাদুল হাবিব দুলু
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু
আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু
সালথায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ